শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহানারা আলমসৌন্দর্যবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের মা জাহানারা আলম (৮২) গত বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর তাঁর বড় মেয়ের গুলশানের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে এম কবির লালমনিরহাটের ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা এ কে এম কবির (৬৭) গত বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি।