শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মতিনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী মো. আবদুল মতিন (৬৭) গত ১৩ জুলাই ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর লাশ ঢাকার রায়েরবাগের দারুল হাবিব খানকা শরিফ কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শামসুজ্জামান চৌধুরীবাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা শামসুজ্জামান চৌধুরী (৭০) গত শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আজ সোমবার বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফিরোজ জামান চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।