শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমিজা খাতুন কক্সবাজার শহরের ঝাউতলার হোটেল সাগরগাঁওয়ের মালিক মরহুম জালাল আহমদের স্ত্রী রমিজা খাতুন (৬০) গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ মহেশখালীর কুতুবজোম গ্রামে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার খাইরুল আলম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল আলম ভূঁইয়া (৫৫) রোববার উপজেলা সদরে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রোববার বিকেলে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি