শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্কান্দার মির্জা ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন ইস্কান্দার মির্জা (৮৩) গত মঙ্গলবার সন্ধ্যায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর মাতুয়াইল কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আ ন ম মনিরুল হুদা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) গাজীপুর জেলার সদস্য এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আ ন ম মনিরুল হুদা (৪০) গত মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মনিরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। বিজ্ঞপ্তি। লায়লা বানু নারীপক্ষ-এর সদস্য সামিয়া আফরীনের মা লায়লা বানু (৭৭) গতকাল বুধবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তাঁর মৃত্যুতে নারীপক্ষের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।