শোক
সোহরাব আলী মিয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. সোহরাব আলী মিয়া (৫৮) গত শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। একই দিন বাদ আসর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। পরে টাঙ্গাইলের ভূঞাপুর থানার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।ফিলোমিনা কুইয়াহলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সিস্টার ফিলোমিনা কুইয়া যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ২১ জুলাই বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় সেন্ট মেরিস কনভেন্টে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। সিস্টার ফিলোমিনা ১৯৭৭-২০০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত হলিক্রস স্কুলসহ বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হলিক্রস স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা ও ১৯৯৮-২০০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। তিনি হলিক্রস কলেজে ও নটর ডেম কলেজের সাবেক পরিচালনা পর্যদের সদস্যও ছিলেন। বিজ্ঞপ্তি।এ কে এম ছরওয়ার বাংলাদেশ ইঞ্জি-নিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) কে-ন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ও জিয়া ব্রাদার্সের স্বত্বাধিকারী এ কে এম ছরওয়ার (৬০) গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃতুতে শোক প্রকাশ করেছেন বাইশিমাস সভাপতি আবদুর রাজ্জাক ও মহাসচিব আবদুল হাকিম মিয়া। বিজ্ঞপ্তি। আঞ্জুমান আরা বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পস্তাইল উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক আঞ্জুমান আরা বেগম (৩২) গতকাল শনিবার সকালে তাঁর কালিবাড়ি রোডের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বাদ জোহর বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।