শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরুল মোমেনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের নীল দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা মো. নূরুল মোমেন (৫৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক) পারভীন আক্তার ও দুই ছেলেকে রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদেন মাঠে জানাজা শেষে বাদ আসর তাঁর লাশ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।