শোক
এ কে এম আবদুল কুদ্দুস
ইনডিপেনডেন্ট টেলিভিশনের বগুড়া ব্যুরোপ্রধান হাসিবুর রহমানের বাবা অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার এ কে এম আবদুল কুদ্দুস (১০৩) গত বুধবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজা শেষে গাবতলী উপজেলার মাজবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বগুড়া প্রতিনিধি।
হোসনে আরা বেগম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ আওরঙ্গজেব চৌধুরীর সহধর্মিণী হোসনে আরা বেগম (৭৩) গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় বাড়বকুণ্ড দক্ষিণ রহমতনগরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর বড় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এম ফেরদৌস চৌধুরী পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ সব শুভাকাঙ্ক্ষীকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ ও দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।
শামসুদ্দোহা
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুদ্দোহা (৬৪) গত বুধবার রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম ও কোম্পানীগঞ্জ উপজেলার নিজ গ্রামের কালাবাড়ি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।
আজিজুল মালিক চৌধুরী
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী (৭০) গত বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।
তরিকুল ইসলাম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম (৬২) গত বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি