শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র চন্দ্র ঘোষ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র ঘোষ (৬০) গতকাল সোমবার সকালে নিকলী উপজেলার দাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে ইহলোক ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্থানীয় দামপাড়া শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।—নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিমোহামঞ্চদ আইয়ুবচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মোহামঞ্চদ আইয়ুব (১৯) গতকাল সোমবার সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আইয়ুব চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিজয়নাব আলমইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন আখতারের মা জয়নাব আলম (৫৬) গতকাল সোমবার রাজ-ধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।জয়নাল আবেদীনবঙ্গভবনের সাবেক কর্মচারী মো. জয়নাল আবেদীন (৭২) শনিবার সন্ধ্যায় ঢাকার টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর বঙ্গভবনের জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জয়নাল আবেদীন রাষ্ট্রপতির সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম সরকারের শ্বশুর। বিজ্ঞপ্তি।হাসমত আলীময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপুম্বাইল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসমত আলী (৮০) গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।—ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি