শোক
সামছুন নাহার বেগমপ্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমানের মা সামছুন নাহার বেগম সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বার্ধক্যজনিত রোগে সেনবাগ উপজেলার কাদরা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আনোয়ার পাশা, রাজনীতিক, শিক্ষক, জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। তাঁর মৃত্যুতে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্লাহ কামরু, সাধারণ সম্পাদক এ টি এম দ্বীন মোহামঞ্চদ, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এম এ আউয়াল পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।দিপু মমতাজবাংলাদেশ টেলি-ভিশনের সাবেক নিয়মিত কণ্ঠশিল্পী ও কবি দিপু মমতাজ গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ২৭ জুলাই শুক্রবার তাঁর নিজ বাসগৃহে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজনকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।