শোক
মোফাজ্জল হোসেনপ্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনের বড় ভাই মো. মোফাজ্জল হোসেন (৭২) গতকাল রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।বাণী দাশগুপ্তবাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও কমিউনিস্ট নেত্রী বাণী দাশগুপ্ত (৮৮) গত শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ওই দিনই তাঁর শেষ ইচ্ছানুযায়ী মরদেহ কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করা হয়। বরিশাল বিএম কলেজে পড়াশোনাকালে বাণী দাশগুপ্তের রাজনীতি শুরু। তাঁর স্বামী কমিউনিস্ট নেতা প্রভাত দাশগুপ্ত ছিলেন সিপিআইয়ের দৈনিক সংবাদপত্র কালান্তর-এর সম্পাদক। কলকাতা প্রতিনিধি।