শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশপুতাত টুকু ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কাশপুতাত টুকু (৭২) চট্টগ্রামের একটি হাসপাতালে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ফরহাদনগরের পূর্ব সুলতানপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল বুধবার দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।দবিরুল হাসান ব্যবসায়ী দবিরুল হাসান (৭৩) ঢাকার নিজ বাসভবনে গত সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের ছোট ভাই। মরহুমের কুলখানি ব্র্যাক সেন্টারে (৭৫ মহাখালী, ঢাকা, দোতলা) কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আফছার আলীঅবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ও সাবেক আয়কর আইনজীবী আফছার আলী (৮২) রংপুরের একটি হাসপাতালে গত শুক্রবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রংপুর তাজহাট শরীফিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাজহাট কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাজহাটের নিজ বাড়িতে গত রোববার তাঁর কুলখানি অনুষ্ঠিত হয়। তাঁর মেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এইচআরএম ইউনিটের সহকারী পরিচালক রেহেনা খাতুন। বিজ্ঞপ্তি। আব্দুল আওয়াল গানু মিঞাচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলার বাসিন্দা আব্দুল আওয়াল গানু মিঞার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ আগস্ট। এ উপলক্ষে গোবরাতলা জামে মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও স্থানীয় এতিমখানায় খাবার বিতরণ করা হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তাঁর ছেলে যুগান্তর ও বাংলাদেশ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এমরান ফারুক। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।