শোক
শামীম আরা বেগমপরিকল্পনা কমিশনের জয়েন্ট চিফ শামীম আরা বেগম ২১ আগস্ট নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আজাহার হোসেনরাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হাসানের বাবা আজাহার হোসেন (৮২) গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকালে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কাজী আমিনুল ইসলামমেহেরপুর সদর উপজেলার আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী আমিনুল ইসলাম (৮৭) গতকাল শনিবার বিকেলে একটি স্থানীয় ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকালে গ্রামের বাড়ি আশরাফপুরে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। তিনি কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি কাজী হাফিজের বাবা। মেহেরপুর প্রতিনিধি।