শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী আকবররাজধানীর সেগুন-বাগিচার একটি আবাসিক হোটেলের মালিক আলী আকবর (৮৪) গত রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী। বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ওমর আলী বেপারী রাজধানীর শ্যামপুরের বাসিন্দা মো. ওমর আলী বেপারী (৯৮) গত রোববার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। সৈয়দ হাসিব আল হাছানবাংলাদেশ তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ হাসিব আল হাছান রিজভী (৫০) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও বহু ভক্ত রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ দরবার শরিফে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।