শোক
কামরুল ইসলাম ভূঁইয়া
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া (৬৪) গত শুক্রবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে জানাজা শেষে ধানাইড় গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।
আবদুস সালাম
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুস সালাম (৭৩) গত শুক্রবার রাতে আউরারখির গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ফেনী অফিস।
আজিজুর রহমান
হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি আজিজুর রহমান (৬৫) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সত্তরের দশকে সোনালী ব্যাংকের হয়ে প্রথম বিভাগ হকি খেলতেন। বিজ্ঞপ্তি।