শোক
আবুল বশরচট্টগ্রামের চন্দনাইশ থানার বরকল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বশর (৬৪) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরকলের গ্রামের বাড়িতে জানাজা শেষে গতকাল রাতেই তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নিজস্ব প্রতিবদক, চট্টগ্রাম।এ এস এম ওয়ালিউল্লাহপটুয়াখালীর বাউফল মডেল মাধ্যমিক বিদ্যা-লয়ের সাবেক শিক্ষক এ এস এম ওয়ালিউল্লাহ (৮০) গত সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিখালেক বেপারী প্রথম আলোর মাদারীপুরের কালকিনি প্রতিনিধি খায়রুল আলমের বাবা খালেক বেপারী (৭৫) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে সোমবার রাতেই উপজেলার উত্তর রাজদী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মাদারীপুর প্রতিনিধি।