শোক
খোদেজা আখতারসড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মরহুম মসিহুর রহমানের স্ত্রী বেগম খোদেজা আখতার গত ২৯ সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমার আত্মার শান্তি কামনায় ধানমন্ডি আবাসিক এলাকার ৯/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। মো. শাহজাহানকুমিল্লার দেবীদ্বার উপজেলার খাইয়ার গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৬৩) গত সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে তাঁর লাশ সিলেট হজরত শাহজালাল (রা.) মাজার শরিফসংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মোহাম্মদ আলীনেত্রকোনা-৫ আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী (৭০) গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাল শুক্রবার পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।