শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী হোসেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী হোসেন (৬৫) গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। পিরোজপুর প্রতিনিধি।তাজমিলুর রহমানবগুড়া জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাজমিলুর রহমান (৮৭) গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তিন দফা জানাজা শেষে তাঁর লাশ বগুড়ার মাতুলালয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।