শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকাশ কুমার ভৌমিকসাবেক শুল্ক কর্মকর্তা বিকাশ কুমার ভৌমিক (৬০) গতকাল শুক্রবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বিকেলে কুষ্টিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি কুষ্টিয়া প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি সেঁজুতি ভৌমিকের বাবা। কুষ্টিয়া অফিস।এ অদুদফেনী থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক পথ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ভাষাসৈনিক এ অদুদ (৮৫) গত বুধবার রাতে শহরের রামপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।