শোক
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বোন রোকেয়া রাহমান গতকাল রোববার বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।ভিকারুননিসা নূন স্কুলের সাবেক শিক্ষক রোকেয়া রাহমান দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমার জানাজা শেষে বনানীর সেনা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।রোকেয়া রাহমানের মৃৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মিজানুর রহমান চৌধুরীসেনবাগ বার্তার সম্পাদক এবং সেনবাগ প্রেস-ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী (৪৮) গত শুক্রবার আবুধাবীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ দেশে আনার পর নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।জোবেদা বেওয়াগাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবনতাইড় এলাকার জোবেদা বেওয়া (৬৫) গতকাল রোববার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুম জোবেদা দৈনিক রংপুর চিত্র-এর সাঘাটা প্রতিনিধি জাকিরুল ইসলামের মা।—গাইবান্ধা প্রতিনিধি।