শোক
সামছুল হক বীর প্রতিক
মুক্তিেযাদ্ধা সামছুল হক (৭৩) বীর প্রতীক গতকাল রোববার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। ফেনী অফিস।
মোশাররফ হোসেন
ফরিদপুরের রাজনীতিক, প্রবীণ আইনজীবী মোশাররফ হোসেন ওরফে নান্নু (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শহরের পূর্ব খাবাসপুরে নিজ বাসভবনে গতকাল রোববার সকালে তিনি মারা যান। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেছেন। দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি চত্বরে তাঁর প্রথম এবং বিকেলে চকবাজার জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ফরিদপুর অফিস।