শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ রানা দৈনিক বাংলাদেশ সময়-এর আলোকচিত্রী মাসুদ রানা (৩৯) গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। ললিত মোহন দত্ত গুপ্তফেনী জিএ একাডেমী উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন দত্ত গুপ্ত (৮০) গত মঙ্গলবার শহরের দক্ষিণ সহদেবপুরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মরদেহ ফেনীর সোনাগাজী উপজেলার বাদুরিয়া গ্রামের পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী