শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজ্জাদুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শিংরাউলি গ্রামের বাসিন্দা মো. সজ্জাদুর রহমান (১০০) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখা প্রেসক্লাবের নেতারা শোক প্রকাশ করেছেন। তিনি প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমানের বাবা। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।আবদুল খালেক বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মো. আবদুল খালেক (৫২) গতকাল শনিবার শহরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী বুধবার মরহুমের বগুড়া শহরের তেতুলতলার বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।