শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈয়বুর রহমানজামালপুরের সরিষাবাড়ী উপ-জেলার চর জামিরা গ্রামের মুক্তিযোদ্ধা ও কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান (৬৬) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল রোববার মগবাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আহেমদ হুমায়ূন কবিরআহেমদ হুমায়ূন কবির (৭৩) গত বুধবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মালিবাগের প্রয়াত আবদুস সালাম চৌধুরীর দ্বিতীয় ছেলে।