শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীফুল আলম চৌধুরীচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামের বাসিন্দা শরীফুল আলম চৌধুরী গতকাল মঙ্গলবার কুয়েতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।জাকিয়া বেগমনোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া গ্রামের বাসিন্দা মরহুম জাকির হোসেনের স্ত্রী জাকিয়া বেগম (৬৭) ২০ অক্টোবর গুলবাগের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর কুলখানি আজ বাদ আসর গুলবাগের বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আফিফা প্রতাপ উদ্দিনবাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা মরহুম প্রতাপ উদ্দিন আহম্মেদের স্ত্রী আফিফা প্রতাপ উদ্দিন (৬২) ২২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।