শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল আনোয়ারচট্টগ্রামের ফটিক-ছড়ির সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা রফিকুল আনোয়ার (৫৮) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতে রাজধানীর ওই হাসপাতালে নেওয়া হয়। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বেলা তিনটায় নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।