শোক
ছালেহা বেগমঢাকার শ্যামপুরের মুরাদপুর নিবাসী নূর মোহাম্মদ পালোয়ানের স্ত্রী ছালেহা বেগম (৬৫) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সকালে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দৈনিক প্রথম আলোর সম্পাদনা সহকারী বিভাগের আবুল কালাম আজাদের মা। বিজ্ঞপ্তি।ইসমত আরাআবুধাবি প্রবাসী বাংলাদেশি মহিলা সমিতির কোষাধ্যক্ষ ইসমত আরা বেগম (৫৩) গত রোববার ভোররাতে আবুধাবির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক মেয়ে, দুই ছেলে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামী শুক্রবার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।মো. মোজাম্মেল হক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. মোজাম্মেল হক (৬০) গতকাল সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। গতকাল বাদ আসর কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম মো. মোজাম্মেল হক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহিরয়ারের বাবা। বিজ্ঞপ্তি।এস জাকির হোসেনবাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি এস জাকির হোসেন (৭৪) গত রোববার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের পরিবারের সদস্যরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।