শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি এম ফয়জুর রহমান সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার ডা. বি এম ফয়জুর রহমান (৮২) গতকাল মঙ্গলবার ভোর ছয়টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন কন্যা, এক ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ফয়জুর রহমান প্রয়াত নাট্যশিল্পী সদরুল পাশা এবং গীতিকার আসিফ ইকবালের বাবা। গতকাল মঙ্গলবার নিজ গ্রাম চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনায় প্রথম এবং নগরের লালদীঘি ময়দানে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ চট্টগ্রামের মিসকিন শাহ মাজারে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম আফিজা খাতুনবাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিনের মা আফিজা খাতুন গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ইসলামিক পার্টি ও বাংলাদেশ মসজিদ মিশনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।