শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. বদিউজ্জামানের বাবা ইজাহার উদ্দিন ওরফে মমতাজ উদ্দিন মোল্লা (৭৯) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাঁকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। গতকাল রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার কানাইনগর গ্রামে জানাজার পর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ল রিপোর্টার্স ফোরাম মমতাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।