শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুন্নাহার
সংগীতশিল্পী এস আই টুটুলের মা শামসুন্নাহার (৮০) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে মরদেহ কুষ্টিয়ায় মরহুমার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার দুপুরে জানাজা শেষে তাঁর মরদেহ কুষ্টিয়ার পৌর গোরস্থানে দাফন করা হয়। কুষ্টিয়া অফিস।