শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশারফ হোসেন মজুমদার
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোশারফ হোসেন মজুমদার (৮২) গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক ইত্তেফাক-এর ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন মাসুমের বাবা। আজ শনিবার সকালে জানাজা শেষে পশ্চিম ছাগলনাইয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করার কথা রয়েছে। মোতাহের হোসেনের বাবার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। ফেনী অফিস।
শামিম আহমদ চৌধুরী
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আহমদ চৌধুরী (৪৮) মস্তিষ্কে টিউমারজনিত কারণে গতকাল শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামিম আহমদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরীর ছোট ভাই। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।
ভানু রঞ্জন সরকার
ময়মনসিংহের পণ্ডিতবাড়ী এলাকার বাসিন্দা ভানু রঞ্জন সরকার (৫৮) গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি মা, স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহ অফিস।