শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর্জা মো. শহীদ উল্লা
দৈনিক যুগান্তর-এর চাঁদপুর প্রতিনিধি মীর্জা জাকিরের পিতা মীর্জা মো. শহীদ উল্লা (৮৪) গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর-পশ্চিম মৈশাদি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার সকাল নয়টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চাঁদপুর প্রতিনিধি।

হাবিব উদ্দিন বিশ্বাস
গোপালগঞ্জ জেলা শহরের বাসিন্দা কবি হাবিব উদ্দিন বিশ্বাস (৯৬) মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।

জামাল আহমদ সিকদার
ফটিকছড়ি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল আহমদ সিকদার (৭৩) গতকাল বুধবার নাজিরহাটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ফটিকছড়ি সিএমপি মাঠে মরহুমের জানাজা শেষে তাঁকে সুন্দরপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

আবদুল মোত্তালিব
নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক আবদুল মোত্তালিব (৫২) গত মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনে তিনি ময়মনসিংহ জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি উচ্চবিদ্যালয়েও শিক্ষকতা করেন। গতকাল বুধবার বেলা দুইটায় ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গণে ও বিকেল সাড়ে তিনটায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাচাশি গ্রামে মরহুমের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নেত্রকোনা সংবাদদাতা।