শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জীব আইচ
কথাসাহিত্যিক সঞ্জীব আইচ (৬৮) গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য স্বজন রেখে যান। ত্রিপল ঢাকা অট্টালিকা, ত্রিবেণী সঙ্গমসহ সঞ্জীব আইচের অন্তত ১০টি উপন্যাস ও গল্পের বই রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। রোববার রাতে আনোয়ারার বিলপুর গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।