শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিদা বেগম
লালমনিরহাট শহরের বিডিআর রোডের বাসিন্দা হামিদা বেগম (৮৪) গতকাল শুক্রবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সমাজসেবক মরহুম আবদুর রহমানের স্ত্রী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মা। মৃত্যুকালে তিনি ছয় সন্তান রেখে গেছেন। জেলা শহরের গিয়াসউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।