শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলে হুসাইন

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক মো. ফজলে হুসাইন গত ১৪ এপ্রিল কুমিল্লার প্রফেসারপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ছিলেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করার পর লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি ও ডাবলিন ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনার ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। বিজ্ঞপ্তি।