শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ রশিদুন নবী
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা সৈয়দ রশিদুন নবী (৭৭) গত মঙ্গলবার রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর পশ্চিম রাজাবাজরের ছাপরা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাঁকে মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর পশ্চিম রাজাবাজারের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।