শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুবুর রহমান
চট্টগ্রামের লালখান বাজারের বাসিন্দা মাহবুবুর রহমান খান (৬৯) গতকাল বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে নগরের শাহ গরীব উল্ল্যাহ সাহেবের মাজারে দাফন করা হয়। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মাকসুদুর রহমান খানের বাবা এবং মেজর জেনারেল হুমায়ুন কবীরের শ্বশুর। বিজ্ঞপ্তি।

নূরুজ্জামান সরকার
রাজশাহীর বাঘা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা নূরুজ্জামান সরকার গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে আটটায় শাহদৌলা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাঘা কেন্দ্রীয় কবররস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী