শোক
আকবর হোসেন মিয়া
মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সময় ‘শ্রীপুর বাহিনী’র (আকবর বাহিনী) অধিনায়ক আকবর হোসেন মিয়া (৮৯) গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। আজ রোববার বেলা ১১টায় স্থানীয় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। মাগুরা প্রতিনিধি
আবদুল হাই মিলন
ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির অন্যতম সহসম্পাদক ব্যবসায়ী আবদুল হাই মিলন (৫০) গত শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। ফেনী অফিস।