শোক
মো. আবদুল খালেক
রাজশাহী শহরের বুলনপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল খালেক (৭০) গত সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিনই তাঁকে শহরের মহিষবাথান কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি প্রথম আলোর বিশেষ ফটোসাংবাদিক শামসুল হকের শ্বশুর। বিজ্ঞপ্তি।
নূরজাহান বেগম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের বাসিন্দা সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক প্রয়াত মো. আলী আকবরের স্ত্রী নূরজাহান বেগম (৭২) গত সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে স্থানীয় তুষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি