শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজনু ব্যাপারী
বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদের বাবা মজনু ব্যাপারী (৭২) গত বুধবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কাজীরগাঁও গ্রামে তাঁর মরদেহ দাফন করার কথা। তাঁর মৃত্যুতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
রেহানা বেগম
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সামছুজ্জোহার স্ত্রী রেহানা বেগম (৬৩) গতকাল শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, সাংসদ রেবেকা মমিন, সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, সাংসদ ছবি বিশ্বাস ও সাংসদ ইফতেখার উদ্দিন তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন। নেত্রকোনা সংবাদদাতা

আ ন ম রইছ উদ্দীন
অ্যারাবিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আ ন ম রইছ উদ্দীন গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ রোডে এবং দ্বিতীয় জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় অনুষ্ঠিত হয়। তাঁর ছেলে লন্ডন থেকে আসার পর রইছ উদ্দীনের মরদেহ নোয়াখালীর কাশিমপুর গ্রামের বাড়িতে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। বাসস।