প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যশিল্পী শাহ্ আবু তাহের (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকালে সিলেটের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। গতকাল রাতে সিলেটের হজরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে শাহ্ আবু তাহেরের দাফন সম্পন্ন হয়।