শোক
গোলাম মাওলা
বরিশাল জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত রোগে গত বুধবার রাতে নগরের আমানতগঞ্জ এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের টিবি হাসপাতাল মাঠে জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তাঁকে দাফন করা হয়। বরিশাল অফিস।
ইফতেখারউদ্দিন
পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) ও মুক্তিযোদ্ধা ইফতেখারউদ্দিন আহম্মেদ নন্টু (৬৮) গত বুধবার ভোরে উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরা ৯ নম্বর কবরস্থানে বুধবার রাতে দাফন করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার ও ঢাকা দক্ষিণের উপকমিশনারসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন ১৯৭৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা। রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর বড় ভাই তিনি। আজ শুক্রবার বাদ আসর উত্তরা ৯ নম্বর সেক্টরের জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।