শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাছিমা বানু
কুড়িগ্রাম জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এবং এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ নাছিমা বানু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৮ মার্চ এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ ৭০ দিন সংজ্ঞাহীন অবস্থায় থেকে শনিবার সন্ধ্যা সাতটায় তিনি মারা যান। গতকাল রোববার বাদ জোহর উলিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর তাঁর প্রতিষ্ঠিত এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কলেজ ক্যাম্পাসে দাফন করা হয়। তিনি স্বামী, সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কুড়িগ্রাম অফিস।