শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খান আবদুল আলী
‘আলী স্যার’ নামে পরিচিত খুলনা অঞ্চলে বিজ্ঞানের জনপ্রিয় শিক্ষক খান আবদুল আলী (৭২) গতকাল মঙ্গলবার রাতে খুলনা শহরের খালিশপুরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসার, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে। তিনি খুলনার খালিশপুরে নেভি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি

আবদুল হক
ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল হক (৭০) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আজ বুধবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে। ফেনী অফিস