শোক
সৈয়দ আসাদুজ্জামান
মেসার্স লিটল হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা সৈয়দ আসাদুজ্জামান (৭৫) গত মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা আজ বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর বসুন্ধরা জামে মসজিদ, বসুন্ধরা আবাসিক এলাকায় (ডি ব্লক) অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
আনোয়ারুল ইসলাম
দৈনিক সমকাল পত্রিকার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু (৪৮) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বুধবার জোহরের নামাজ শেষে ফুলবাড়ী শহরের কানাহার কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে। দিনাজপুর অফিস
অঞ্জন চৌধুরী
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা গ্রামের বাসিন্দা চিকিৎসক অঞ্জন চৌধুরী (৬০) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের বড় ছেলে বেসরকারি সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী জানান, গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের নিজ গ্রামে তাঁর বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি।
জহুরুল হক মামুন
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জহুরুল হক মামুন (৪২) গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জহুরুল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ লালমনিরহাট কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। লালমনিরহাট প্রতিনিধি