শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের নতুনপাড়ার হাজি কলোনি এলাকার বাসিন্দা শাহ আব্দুস সাত্তার (৮৮) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শাহপাড়া গ্রামের বাড়িতে তাঁর প্রথম জানাজা এবং সৈয়দপুরের হাজি কলোনির কাছে ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে হাতিখানা কবরস্থানে দাফন গতকাল সম্পন্ন হয়। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম সাত্তার সৈয়দপুর লায়নস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন রেয়াজুল আলমের বাবা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি