শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ষাটের দশকের স্বর্ণপদক জয়ী সেতার বাদক রাজিয়া সুলতানা (৭৪) গত সোমবার লন্ডনের বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

আরিফিন আলম

ব্রিগেডিয়ার জেনারেল শফিক ও লে. কর্নেল অম্বরীর ছেলে আরিফিন আলম রুশোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে। এ উপলক্ষে বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের আজিজ পল্লির (উত্তরণ) বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।