শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুল মালিক
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি বিশিষ্ট ফার্মাসিস্ট এনামুল মালিক (৬৯) নগরের একটি হাসপাতালে গত বুধবার স্থানীয় সময় বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদ্রোগে ভুগছিলেন। সত্তরের দশকে যুক্তরাষ্ট্রে আসার পর এনামুল একজন ফার্মাসিস্ট হিসেবে ব্যাপক সাফল্য লাভ করেন। একপর্যায়ে তিনি নিজেই যুক্তরাষ্ট্রে একটি ওষুধ কারখানা গড়ে তোলেন। ২০০৫-০৬ সালে নিউইয়র্কে প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি ছিলেন তিনি। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার রাতে জামাইকা মুসলিম সেন্টারে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে আগামী রোববার দুপুরে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে। নিউইয়র্ক প্রতিনিধি