শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনেয়ারা মোজাম্মেল
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাংলাদেশ বেতারের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রুমন রেজার মা হোসনেয়ারা মোজাম্মেল (৭৪) গতকাল শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর শহরের আল্লামা ইকবাল রোডের জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি