শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ ইনাম-উল হক
মুহাম্মদ ইনাম-উল হক

মুহাম্মদ ইনাম-উল হক
চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতী সন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ইনাম-উল হক (৬৮) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার গোপ্তাখালী এলাকায় তাঁর বাবা মরহুম নূরুল আফচারের (পীর সাহেব) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের ছেলে ইউসিবিএলের ইভিপি নূরুল মোস্তফা তারেক ও গ্রামীণফোনের হেড অব সেলস নূরুল ফেরদৌস মোসান্না তাঁর আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।

মো. নুরুল হক সরকার
প্রথম আলোর গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহাবুল শাহীনের বাবা মো. নুরুল হক সরকার (৮২) গত শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ ধানঘড়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রোববার বাদ জোহর সদর উপজেলার কূপতলা ইউনিয়নের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।
হোসনেয়ারা মোজাম্মেল
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাংলাদেশ বেতারের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রুমন রেজার মা হোসনেয়ারা মোজাম্মেল (৭৪) গত শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর শহরের আল্লামা ইকবাল রোডের জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি