শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী মোফাচ্ছেল হোসেন

কাজী মোফাচ্ছেল হোসেন
কাজী মোফাচ্ছেল হোসেন

বাগেরহাট রোটারি ক্লাবের সভাপতি ও আবগারি ও শুল্ক বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কাজী মোফাচ্ছেল হোসেন (৭৪) গত মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের নাগের বাজারে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জোহরের নামাজের পর বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে এবং আসরের নামাজের পর সদর উপজেলার ফতেপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বাগেরহাট প্রতিনিধি